ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মাসে সর্বনিম্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 09:01:32 am

টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।


গত সপ্তাহে রিজার্ভ কমেছে ৩৩০ মিলিয়ন ডলার। এ নিয়ে গত তিন সপ্তাহে মোট কমেছে ১৫ বিলিয়ন ডলার। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল ৫৬১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।


এদিকে ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি। রুপির মূল্য যাতে ৮৩-এর নিচে না নামে সে জন্য ডলার বিক্রি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশটির রিজার্ভ নিম্নমুখী।


অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।


প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।


সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‌‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়াসম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে