বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

কাপা’র শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:58:32 pm

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঐতিহ্যবাহি প্রাচীন কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কলারোয়া পাইলট হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কাপা) শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ মার্চ) রাজধানীর কালশী ক্যাফে অ্যান্ড বোর্ড ক্লাবে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। দিনভর আড্ডা, নারীদের পিলো পাস, শিশুদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র্যাফল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়।


নানা আয়োজনে জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্কুলের তিনজন সাবেক শিক্ষক ও কাপা’র পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবুর সমন্বয়ে সংবর্ধনা পর্ব পরিচালনা করেন আরিফুজ্জামান মামুন।


সংবর্ধনাপ্রাপ্ত তিনজন শিক্ষক হলেন আবুল হোসেন, শওকত আলী ও এসএম গোলাম রাব্বানী। যে পাঁচজন স্কুলের সাবেক ছাত্র ও কাপা’র উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়, তারা হলেন দুদক কর্মকর্তা খান মিজানুল ইসলাম সেলিম, ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করীম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসেন ও ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম।


কাপা’র সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী বলেন, একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে। এ বছর আমাদের পাঁচ শিক্ষাগুরু ও পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দিতে পেরেছি। যেটা আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের।


আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবু বলেন, আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।

Tag
আরও খবর