বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

সারিয়াকান্দিতে জাতীয় ভোটার দিবস পালিত

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপেজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোথাও কোনও কাজ হয়না।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কমিশনের অফিস সহকারী  সরিফুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর সোজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ২১ মিনিট আগে