বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

সারিয়াকান্দিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ পালন করা হয়েছে।

এ উপলক্ষ্য সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপেজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।

বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোথাও কোনও কাজ হয়না।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কমিশনের অফিস সহায়ক সরিফুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর সোজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর