রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মালানের সেঞ্চুরির কাছে হেরে গেল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2023 01:06:53 pm

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে জয় পেতে পেতে শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। মালানে হার না মান সেঞ্চুরি করছে হেরে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে খুব বেশি বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই বোলিংয়ের শুরুতেই বল হাতে নেমে পড়লেন সাকিব আল হাসান। প্রথম তিন বলে রয়ে সয়েই ব্যাট চালালেন ইংলিশ ওপেনার জেসন রয়। চতুর্থ বলে স্টাম্পঘেঁষা ডেলিভারিতে কাট করে চার মারেন রয়। 


তবে ওভারের শেষ বলে সামনে এসে ব্যাট চালিয়ে লিডিং-এজড হয়েছেন তিনি। সার্কেলের মধ্যে শট মিড অনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল দৌড়ে গিয়ে ক্যাচ তালুবন্দি করলেন। ফলে প্রথম ওভারেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।


এরপর তাইজুলে জোড়া আঘাত। যদিও নিজের প্রথম ওভারটা ভালো হয়নি। এক ছক্কায় দেন ১১ রান। কিন্তু দ্বিতীয় ওভারে ঘুরে দাঁড়ান বাঁহাতি এই স্পিনার। তুলে নেন সল্টের উইকেট। ফিরতি ওভারে বল হাতে তুলে নিয়েও আবারও সাফল্য পেলেন। অভিজ্ঞ স্পিনারের জোড়া আঘাতে শুরুতেই চাপে ইংল্যান্ড। 


আগুন ঝরা বোলিংয়ে ফিরিয়ে দেন ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার ও অধিনায়ক বাটলারকে। ১০ বলে ৯ রান বাটলার। ২৬ রান করে মিরাজের বলে ফিরে যান উইল জ্যাকস। এরপর আবারও মিরাজের আঘাত। ফিরিয়ে দেন মইন আলিকে। ১৪ রান করেন মইন আলি। ৭ রানে তাইজুলের বলে ফিরে যান ক্রিস ওকস। তবে এক প্রান্ত ধরে রাখেন মালান। এক প্রান্তে যখন দল চরম বিপর্যয়ে তখন তুলে নেন হাফসেঞ্চুরি। দল জয়ে দিয়ে নিয়ে যান তিনি। হাফসেঞ্চুরি পর সেঞ্চুরিও তুলে নেন মালান। ১৩৪ বলে ৬টি চারে ও চারটি ছয়ে নিজে চতুর্থতম সেঞ্চুরিটি। শেষ পর্যন্ত তিন উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। মালান ১১৪ ও আদিল রশিদ ১৭ রানে অপরাজিত থাকেন।   


এর আগে নাজমুল শান্ত ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ফিফটি আসে। কিন্তু নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দেওয়ায় অল্পতেই গুঁটিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।


বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। 


কিন্তু ইংলিশ বোলারদের আঁটসাঁট বোলিংয়ে ৪৭ ওভার ১ বলে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওয়ান ডাউনে নামা নাজমুল শান্ত। এছাড়া অধিনায়ক তামিম ২৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রান করেছেন। শেষ দিকে তাইজুল ১৪ ও তাসকিন ১০ রান করেন। এতে ৪৭.২ ওভারে সবকটি হারিয়ে ২০৯ রান করেছে তামিমের দল। 


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।


ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, জফরা আর্চার, ডেভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৭ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে