নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

দূতাবাস খুলতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2023 09:47:54 am

আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আজ সকালে তার দেশের নতুন দূতাবাস পুনরায় খুলতে বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশে ব্যাপক বাণিজ্য সম্ভাবনার সুযোগ নিতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।


ক্যাফিয়েরো আজ বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করবেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন।


সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠককালে তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হবে।


এরপর, পররাষ্ট্রমন্ত্রীরা দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন করবেন।


মঙ্গলবার আর্জেন্টিনার মন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও দেখা করবেন। গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টিনা দলকে যেবাবে সমর্থন দিয়েছিল ও দলটির প্রতি যে ব্যাপক ভালবাসা ও উন্মাদনা দেখিয়েছিল- তার প্রেক্ষিতে আজেন্টিনার মন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে যাবেন।


১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুলছে।


এতোদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।

• সূত্র: বাসস

আরও খবর