নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বাহুবলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি। । হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এক প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বাহুবল উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী অফিসের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে ষাড়,গাভী, বাছুর, ছাগল/গাড়ল,গৃহপালিত পাখি,সৌখিন পাখী প্রজাতির মোট ৩৫ টি স্টল ছিল। সকালে প্রদর্শনী পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা ভেটেনারী অফিসার ডাঃ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দিন আহমদে হিমেল এর সঞ্চালনায়  প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব  গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ গোলাম মোহাম্মদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজাল, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, গীতিকার মামুনুর রশীদ মামুন প্রমুখ। প্রদর্শনীতে খামারিদের মাঝে ১ম পুরষ্কার লাভ করেন বাদে সাতপাড়িয়া গ্রামের আব্দুল হান্নান, ২য় পুরষ্কার লাভ করেন হরিপাশা গ্রামের আঞ্জুমান আক্তার, ৩য় পুরষ্কার লাভ করেন গোহারুয়া গ্রামের হাফেজ ফয়জুল ইসলাম। 

আরও খবর