এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

কেন্দ্র ঘোষিত ৮দফা দাবিতে গোয়াইনঘাটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ দেশের আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৮ দফা দাবি বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিস থানা সদরে বিক্ষোভ মিছিল করেছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সভাপতি শরিফ উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোয়াইনঘাট বাজারের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সবজি শেডের সামনে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি শরিফ উদ্দিন। তিনি বলেন, অনতিবিলম্বে দেশের অসহায় মজলুম নির্যাতিত ও নিপীড়িত মানুষের উপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মতামত প্রতিফলন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, সহ-বায়তুলমাল সম্পাদক ইলিয়াস আহমদ, অফিস সম্পাদক ফখরুল আমীন, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
আরও খবর