দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

প্রতিবন্ধীর ভাতার টাকার উপর শকুনের নজর পড়েছে

প্রতিবন্ধীর ভাতার টাকার উপর শকুনের নজর পড়েছে



প্রতিবন্ধীর ভাতার টাকার উপর শকুনের নজর পড়েছে


রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি 


 নোয়াখালীর চাটখিলের সমাজ সেবা কার্যালয় থেকে পিএন নাম্বার পরিবর্তন  করার পরেও প্রতিবন্ধী মানসুর আলমের  ভাতার টাকা শকুনের নজর পড়েছে।


চাটখিল সমাজ সেবা অধিদপ্তরের অধীনের প্রতিবন্ধী (বধির) ভাতা ভোগী মানছুর আলম গত প্রায় ২ বছর ধরে ভাতা পাচ্ছে না। বহুবার চাটখিলের সমাজ সেবা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। কয়েকবার তারা পিএন নাম্বার পরিবর্তন করে দেয়। কিন্তু তাতেও কাজ হয়নি, ভাতার টাকা মানসুর আলমের পরিবর্তে তুলে নিয়ে গেছে অন্য কেউ। পিন নাম্বার দেয় সমাজসেবা অফিস থেকে, তাহলে টাকা নেয় কে?

সর্বশেষ গত ২ মাস আগে চাটখিল সমাজ কার্যালয়ে যাওয়া হয়। তখন সেখানে কর্মরতরা আবার পিএন নাম্বার পরিবর্তন করে। অত্যান্ত দুঃখের বিষয় এবার ও এ বাক প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি। গত ২ বছরের মত এবারও মানছুর আলমের ভাতার টাকা উধাও হয়ে গেছে। 

মানছুর আলমের মত চাটখিলের শত শত ভাতা ভোগীর একই অবস্থা। 

ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো সমাজসেবা কার্যালয় থেকে পিন নাম্বার পরিবর্তন করার পর, কিভাবে মানসুর আলমদের মত প্রতিবন্ধীদের ভাতার টাকা উদাও হয়ে যায়।

আরও খবর