আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ আক্কেলপুর পৌর জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান ও আখেরি মোনাজাতে শেষ হলো শেখবাড়ি জামিয়ার ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন ‎সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-11-2026 12:49:30 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আপাতত বাংলাদেশ সফরে আসছেন না।


শনিবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।


কূটনৈতিক সূত্র জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরটি স্থগিত করতে মালয়েশিয়া শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায়। মতপার্থক্যের কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি। এর ফলে রাজনৈতিক সংকটে পড়েছে আনোয়ার ইব্রাহিমের জোট সরকার।


কূটনৈতিক ওই চিঠিতে জানানো হয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আনোয়ার ইব্রাহিমের সফরের পরবর্তী দিনক্ষণ বাংলাদেশকে জানিয়ে দেবে। সংশ্লিষ্ট সূত্রের মতে, আগামী ৭ ও ৮ ডিসেম্বরের এই সফরটি পরবর্তীতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সুবিধাজনক তারিখ ও সময়ে পুনর্নির্ধারিত হবে।


প্রসঙ্গত, গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়।


সেই সাথে ওই প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে ৭-৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন সময়ে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।


এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফর করেন, যা ছিল সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সরকারি বিদেশ সফর।

Tag
আরও খবর