আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে বিএনপির ওয়ার্ড কমিটিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার গলাচিপার গোলখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বড়লেখায় ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পথে বোতল কুড়ানো বৃদ্ধের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ালেন ড. রশিদুল হাসান লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত CUBAA'র AGM-2026 ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত মাদারীপুর কালকিনিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, দুই ঘণ্টা ধরে ককটেল বিস্ফোরণ আক্কেলপুর পৌর জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান ও আখেরি মোনাজাতে শেষ হলো শেখবাড়ি জামিয়ার ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন ‎সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে অগ্রগতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬। ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০ জন শিক্ষার্থীকে মোট ৫৫ হাজার ৫০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া দুজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন অগ্রগতি সমাজকল্যাণ সংস্থা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় ফকিরবাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—পাঁচটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষা শেষে বিকেল তিনটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী সিয়াম রহমান। দ্বিতীয় হয় বর্ণি জামেয়া ইসলামিয়ার রিয়াদ উদ্দিন নজীবি এবং তৃতীয় হয় মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীপ্ত দাস পার্থ। চতুর্থ স্থান অর্জন করে সৎপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজিম হাসান।

পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে ১৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার, চতুর্থ স্থান অধিকারীকে ৩ হাজার এবং পঞ্চম স্থান অধিকারীকে আড়াই হাজার টাকা দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ২ হাজার এবং একাদশ থেকে বিংশ স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

আয়োজকেরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিভাগে সর্বোচ্চ ২৫ শতাংশ বৃত্তি সংরক্ষিত রাখা হয়েছে।

অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ ফয়ছল আহমদ, গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল মুহাইমিন, জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নীল কান্ত দাস, রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক চন্দ্র দাস, আল-আমিন জামেয়া কেজির প্রধান শিক্ষক মাওলানা শামছুদ্দিন এবং গল্লাসাংজন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহের হোসেন। সংগঠনের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্না। শুরুতে সংগঠনের সদস্য শাফি আহমদ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এবং সদস্য রাশি রানি দাস শ্রীমদভাগবত থেকে গীতা পাঠ করেন।

আয়োজকেরা বলেন, শুধু মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করাই এ আয়োজনের উদ্দেশ্য নয়। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্যেও কাজ করছে সংগঠনটি। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং প্রত্যন্ত এলাকার প্রতিভাবান শিক্ষার্থীদের এগিয়ে নেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

এ সময় সংগঠনের উপদেষ্টা জুনায়েদ আহমদ, সহসভাপতি লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দ্বারককৃষ্ণ দাস শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর