এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হবে না বলে বাইডেনের অঙ্গীকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 05:10:30 am

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না।ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।



পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দেন।


তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।এর কয়েকঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।


তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।


এর আগে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান। 

বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সাথেও সাক্ষাত করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে