তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা। পালিয়ে গেল বাড়ির লোকজন।

ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার  ফকির মোহাম্মদ নামানির চর এলাকায়। ঘটনার পর মরদেহ বাড়িতে রেখে তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহতের স্বজনরা জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন এলাকার নুর ইসলামের মেয়ে নাসরিন জাহান(২০) এর সঙ্গে প্রায় তিন বছর প পাশের ফকির মোহাম্মদ নামানির চর এলাকার লালু মিয়ার ছেলে আলমগীর হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আলমগীর তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের অভিযোগ, বুধবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নাসরিনের সঙ্গে তার স্বামীর ঝগড়ার একপর্যায়ে তাকে প্রচন্ড মারধর করা হলে মৃত্যু হয়। এই ঘটনায়  আলমগীরসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধুর লুজাই আক্তার নামে আড়াই বছর বয়সের একটি ছেলে সন্তান আছে।

‎নিহতের বাবা নুর ইসলাম অভিযোগ করে বললেন, বিয়ের সময় যৌতুক হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছিলাম। বাকি টাকা পরিশোধের জন্য সময় নিয়েছিলাম। চলতি মৌসুমে ধান বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল। এর মধ্যে আমার জামাই আলমগীর হোসেনসহ তার পরিবারের লোকজন বাকি ৪৫ হাজার টাকার জন্য আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন আছে। আজ শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেছেন।#


আরও খবর



deshchitro-6af3486968ce7-101126103801.webp
রাজধানীর শ্যামলিতে বাসে আগুন

১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে