তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম (জিএস) কে দলীয় পদ থেকে বহিষ্কার।

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-গ্রাম্য সালিশে আওয়ামী লীগ নেতাকে মারধর করায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালামকে (জিএস) দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বহিষ্কারে বিষটি জানান । আব্দুস সালাম সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ আগস্ট মো. আব্দুস সালাম এক গ্রাম্য সালিশি বৈঠকে জনসম্মুখে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন জীবনের ওপর চড়াও হন। তাকে মারধর করেন। বর্তমানে তিনি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন। এতে সংগঠনের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।বিষয়টি জেলা আওয়ামী লীগের নজরে আসায় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে গঠনতন্ত্রের ৪৭(১) ধারা মোতাবেক তাকে আওয়ামী লীগ সরিষাবাড়ি উপজেলা শাখার কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা পত্র পাওয়ার সাতদিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়।

আরও খবর