লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।’
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, একাডেমিক সুপারভাইজার সাদ শিবলী, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে