জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় জনগণের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার চান প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু পীরগাছায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নোয়াখালীতে কিশোর কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ১০৪ কয়রায় আদালতের আদেশ অমান্য করে গাছ গাছালি কর্তন ও ঘরবাড়ি নির্মাণসহ নানাবিধ অভিযোগ অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র উদ্ধার, অপহরণের ভয় দেখিয়ে ২৪ হাজার টাকা আদায় গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পিয়া আই কেয়ার সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন পিয়া আই কেয়ার সেন্টার থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ফায়ার সার্ভিস গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানের সামনে এসে শেষ হয়।

পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চক্ষু চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় চক্ষু চিকিৎসক ডা. খন্দকার শারমিন আহমেদ শিশুদের চোখের সুস্থতা রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি শিশুদের মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ এবং দীর্ঘ সময় ধরে মোবাইলের পর্দায় তাকিয়ে থাকা থেকে বিরত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই  র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  আশরাফ হোসেন প্রিন্স, প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও  ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিশ্ব দৃষ্টি দিবসের এ আয়োজনের মাধ্যমে চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag
আরও খবর