আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক কামরুজ্জামান নির্বাচনী উঠান বৈঠক করেছেন। গত শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়া গ্রামের এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর অংশগ্রহনে বৈঠকটি প্রাণবস্ত হয়ে ওঠে।
বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রামানিকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মেম্বার প্রার্থী কামরুজ্জামান, বিএনপি নেতা হেলাল উদ্দীন, এবিএম মনজুরুল মাহফুজ সৈকত, কালাম উদ্দীন সরকার, আব্দুল মান্নান প্রমুখ।
বৈঠকে সম্ভাব্য মেম্বার প্রার্থী কামরুজ্জামান বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার রাস্তাঘাট সংষ্কার ও উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫ মিনিট আগে
৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে
১০ ঘন্টা ৪৬ মিনিট আগে