বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আওতায় এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার ১০ অক্টবর সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল কাজল। 

তিন মাসব্যাপী চলমান এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য হলো ইউনিয়নজুড়ে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকি হ্রাস করা। অভিযানে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং গ্রাম পুলিশের একটি দল অংশগ্রহণ করে, যারা সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ পরিচালনা করেন।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মশার উপদ্রব বৃদ্ধি এবং অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থার কারণে ডেঙ্গু আতঙ্কের বিষয়টি উঠে এসেছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে মশার বংশবিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে, যার ফলে শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। যদিও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও সাধারণ মানুষের দাবি—কেবল তিন মাসের কর্মসূচি নয়, বরং বছরের প্রতিটি ঋতুতে যেন মশা নিধনের ওষুধ ছিটানো এবং ড্রেন পরিষ্কারের কাজ অব্যাহত থাকে।

এসময় গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. হেলিম মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভৈরব -কুলিয়ারচরের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলমের নির্দেশক্রমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি এবং ত অব্যাহত থাকবে। 

এ বিষয়ে ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল কাজল জানান, জনস্বার্থ রক্ষায় ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর এবং বর্তমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি দিকনির্দেশনা অনুযায়ী এই তিন মাস নিরবচ্ছিন্নভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীরা তদারকি করবেন। তবে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে জনসাধারণের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো বিশেষ এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেশি দেখা দেয়, তবে সেখানে তাৎক্ষণিক ভিত্তিতে অতিরিক্ত পরিচ্ছন্নতা দল পাঠিয়ে মশা নিধনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই কার্যক্রমকে সফল করার লক্ষ্যে নিয়মিত মনিটরিং সেলও কাজ করবে বলে জানানো হয়েছে।

আরও খবর