লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার।
লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার।
লাখাইয়ে পুলিশের অভিযানে ৩কেজি গাঁজা সহ এক নারী আটক।গ্রেফতারকৃত নারী হলেন যশোর জেলার শার্শা থানার চট কাপোতা গ্রামের মোঃ আবু হানিফের মেয়ে এবং আব্দুল কদ্দুছ মিয়া স্ত্রী মোছাঃ শেফালী খাতুন(৩২)।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শরীফ আহমেদ
এর নির্দেশনায় শনিবার (১০ই অক্টোবর)সকাল ১১:৩০ঘটিকায় এসআই(নিরস্ত্র)/বিদ্যুৎ দে সঙ্গীয় ফোর্সসহ লাখাই থানাধীন ০১নং লাখাই ইউপির অন্তর্গত স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাট পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী মোছাঃ শিফালী খাতুন (৩২) গ্রেফতার এবং তাহার নিকট হইতে ০৩ (তিন)কেজি গাঁজা,যার বাজার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা, জব্দ করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমদ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।