দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা

দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা

দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তীব্র স্রোতের ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে যাওয়ায় ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘাট সংকটে এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দিকে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


সৌহার্দ্য পরিবহনের চালক সোহাগ বলেন, “আমি সকালে নাদুরিয়া ঘাট ছেড়ে এসেছি। এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারিনি। আমার গাড়িতে প্রায় ৫০ জন যাত্রী রয়েছে। তাদের মধ্যে শিশু ও নারী যাত্রীও আছেন। দীর্ঘ সময় ধরে গাড়িতে আটকে থাকায় তাদের অনেক কষ্ট হচ্ছে। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে ঘোরাফেরা করছেন, এতে নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। এই ফেরিঘাটে এসে আমরা খুব দুর্ভোগে পড়েছি।”


সোহাগ পরিবহনের আরেক চালক বলেন, “প্রায় তিন ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। গাড়িতে অনেক যাত্রী রয়েছেন। সময়মতো ঢাকা পৌঁছাতে না পারলে তাদের নানা সমস্যায় পড়তে হবে।”


দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, “সম্প্রতি নদীতে তীব্র স্রোতের কারণে বর্তমানে দৌলতদিয়ায় দুটি ঘাট সচল রয়েছে। ৪ ও ৬ নম্বর ঘাট দিয়ে ফেরিগুলো যানবাহন পারাপার করছে। ৭ নম্বর ফেরিঘাট নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে এবং সেখানে বিআইডব্লিউটিএর ড্রেজিং কাজ চলমান।”


তিনি আরও বলেন, “তীব্র স্রোতের কারণে ৩ নম্বর ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ঝালাইয়ের কাজ চলছে। নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পারাপারে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহন আটকে রয়েছে। আমাদের বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ৭ টি ফেরি বহরে রাখা হয়েছে।”


ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ নম্বর ঘাটের পন্টুন মেরামতের কাজ শেষ হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরি চলাচলে ধীরগতি থাকায় যানবাহনের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।




আরও খবর