গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে উপজেলার সকল পূজামণ্ডপ কমিটির সভাপতি/সম্পাদকদের নিয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় পূজা উদযাপন কমিটিকে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে। এছাড়াও পূজা উদযাপনকালে প্রতিটি পূজা মন্ডপে আনসারদের ফোর্স নিয়োজিত থাকবে, পূজামণ্ডপের সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজামন্ডপের নিকটবর্তী স্থানে আনসার সদস্য/নিরাপত্তা কর্মীদের আবাসনের ব্যবস্থা, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ- পুলিশ, কোস্টগার্ডের ডুবুরি দলকে প্রস্তুত রাখতে হবে, প্রত্যেক পূজামণ্ডপে সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর/মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে, প্রতিটি পূজামন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ ও নির্গমন পথ রাখতে হবে, শারদীয় দুর্গা উৎসব চলাকালে পূজামন্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে পূজামণ্ডপ কর্তৃপক্ষ নিজ নিজ পূজামন্ডপে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে, সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিসমূহকে পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারাদার (পালাক্রমে দিনে কমপক্ষে ৩জন এবং রাতে ৪জন) নিয়োজিত করতে হবে, আযান ও নামাজের সময়ে পূজামন্ডলের শব্দ যন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে, নতুন পূজামন্ডপ স্থাপনের ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।
প্রস্তুতিমূলক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু সহ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রমুখ।
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে