ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু সহ মশাবাহিত সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডোমারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুব রেড ক্রিসেন্ট। বুধবার (৭ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আশপাশের এলাকায় পালিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি শায়লা সাইদ তন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট এসি কমিটির সদস্য আনিসুর রহমান আনু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক আহ্বায়ক মেরাজুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মাঝে ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুর রশিদ, উপ-দলনেতা সাইদ বিন ইসলাম ও মোৎমাইন্না দীপ্তি, প্রশিক্ষণ/সহ-শিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ-প্রধান রিফাত ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান সারমিন জাহান মিথিলা, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান সুমাইয়া আক্তার আইরিন, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান রেদোয়ানুল আমিন রিফাত, উপ-প্রধান মাসুদ রানা সহ যুব সদস্যবৃন্দ। অভিযান পরিচালনাকালে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
Tag
আরও খবর