চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা

‎​সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জুর মায়ের ইন্তেকালে তাঁর বাড়িতে গিয়ে গভীর শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
‎​সম্প্রতি বিএনপি নেতা রঞ্জুর মায়ের মৃত্যুর খবর পেয়ে সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে তাঁর বাসভবনে যান ভিপি অমর কৃষ্ণ দাস। সেখানে তিনি শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
‎​মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, মা হারানোর কষ্ট কখনো কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে পরিবারটি যেন অসীম ধৈর্য ও সাহসের সঙ্গে শোক মোকাবিলা করতে পারে, মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি। একই সঙ্গে তিনি মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
‎​এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বহুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন, সদর উপজেলা বেগম খালেদা জিয়া সংসদের সহ-সভাপতি মোহাম্মদ আলী আলামত ও আমিনুল ইসলাম, বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, বহুলী ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক বাবলু মণ্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও খবর