জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা

​আসন্ন নাগেশ্বরী উপজেলাে ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক মো: ইউসুফ আলী (মোল্লা)। একই সঙ্গে তিনি এই নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

​মো: ইউসুফ আলী (মোল্লা) ইতিপূর্বে যুব অধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক সদস্য সচিব এবং যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

​তার এই প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ২নং রায়গঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে এক ইতিবাচক ও উৎসবমুখর আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। তরুণ এই সমাজসেবকের উন্নয়ন ভাবনায় রয়েছে আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয়।

​মো: ইউসুফ আলী (মোল্লার) ইউনিয়ন উন্নয়ন ভাবনা ইউনিয়ন পরিষদকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি ও হয়রানি থেকে মুক্ত করে সেবামুখী ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সকল দাপ্তরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়া। গ্রামীণ রাস্তাঘাট পাকা ও সংস্কারকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং কালভার্ট নির্মাণসহ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করা। পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পূর্বের অভিজ্ঞতার আলোকে হতদরিদ্র মানুষের জন্য সুচিকিৎসার সুব্যবস্থা করা।যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ গ্রহণ। এলাকার শালিস-বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবসময় কাজ করে যাওয়া।

​এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি আধুনিক, মডেল ইউনিয়ন গড়ার লক্ষে মো: ইউসুফ আলী (মোল্লা) ২নং রায়গঞ্জ ইউনিয়নের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর