নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ

আসন্ন নাগেশ্বরী উপজেলার ১নং রামখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারে ও জনসমর্থনে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক ফারুক আহমেদ। তিনি পূর্ব রামখানা গ্রামের ভোজনপুর এলাকার মো. জব্বুর হোসেনের সুযোগ্য পুত্র। ভোটের আনুষ্ঠানিকতা শুরুর আগেই দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ করে তিনি এলাকাবাসীর মনে বিশেষ স্থান করে নিয়েছেন।

​নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ফারুক আহমেদের সততা, আন্তরিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে পুরো ওয়ার্ডজুড়ে একটি ইতিবাচক জনমত তৈরি হয়েছে। নাড়িরভিটা, মাদারেরকুটি, ব্যাপারীটারী, কানুরকুটি, সরকারটারী, খুনিয়াটারী, কাশিয়াবারী, ভোজনপুর ও রামখানা এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম শোনা যাচ্ছে।

​এলাকার প্রবীণ মুরব্বিরা জানান, কোনো আনুষ্ঠানিক বা সরকারি দায়িত্ব পাওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে এলাকার ভাঙা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন এবং দুস্থদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। তাঁর এমন জনবান্ধব উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​নিজেরুণ এই মেম্বার পদপ্রার্থী শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকাকে একটি মাদকমুক্ত ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডবাসীর দোয়া, মূল্যবান ভোট ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর