শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি ও রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা অমান্য করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৭ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে