ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি

কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধলতা ও তোলাবাজি বন্ধ, সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ এবং কৃষকের উৎপাদন খরচ কমানোসহ ১০ দফা দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে র‍্যালি শেষ হয়। গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের নেতারা কৃষক ও কৃষির স্বার্থে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপিতে বলা হয়, দেশের অর্থনীতির প্রধান ভিত্তিগুলোর একটি কৃষি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষক নানা দিক থেকে অবহেলা ও হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে সার, ডিজেল, বীজ, কীটনাশক ও বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে। কিন্তু উৎপাদিত ধান, পাট, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম সেই অনুপাতে বাড়ছে না। এতে উৎপাদন ব্যয় মেটাতে গিয়ে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গোয়ালন্দ একটি কৃষিপ্রধান উপজেলা। এখানে ধান, পাট, পেঁয়াজ, রসুন, তিল, তিশি, কালোজিরা, ভুট্টাসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। এসব কৃষিপণ্য স্থানীয় হাট-বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকদের বিভিন্ন ধরনের হয়রানি ও অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক সমিতি। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কৃষিপণ্য বিক্রির সময় প্রতি মণে এক থেকে চার কেজি পর্যন্ত ‘ধলতা’ দিতে হয়। এ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে ৩৯ কেজি ৯০০ গ্রাম বা ৪০ কেজি ৯০০ গ্রাম ওজন হলেও অতিরিক্ত ৯০০ গ্রাম হিসাবের বাইরে বাদ দেওয়া হয়। এতে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষক সমিতির নেতারা বলেন, একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে কৃষিপণ্যের ন্যায্য ও লাভজনক দাম নিশ্চিত হচ্ছে না। এর ওপর বাজারে পণ্য বিক্রির সময় ধলতার নামে অতিরিক্ত কৃষিপণ্য নেওয়া হলে কৃষকের লোকসান আরও বাড়ে। তাই কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধলতা ও তোলাবাজি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। স্মারকলিপিতে কৃষকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ধলতা ও তোলাবাজি বাতিল, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার সরবরাহ, মানসম্মত বীজ ও কীটনাশক স্বল্পমূল্যে দেওয়া, জমির খাজনা, খারিজ ও ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত ফি গ্রহণ, সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং বাজারের অব্যবস্থাপনা দূর করা। এ ছাড়া কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে খাজনার হার নির্ধারণ করে তা দৃশ্যমান স্থানে তালিকাভুক্ত করা, প্রত্যেক ইউনিয়নে সরকারি কৃষিপণ্য ক্রয়কেন্দ্র চালু, প্রতিটি উপজেলায় হিমাগার স্থাপন করে মৌসুমি ফসল সংরক্ষণ, গোয়ালন্দ থেকে কামারডাঙ্গা পর্যন্ত মরা পদ্মার কচুরিপানা সরকারি উদ্যোগে পরিষ্কার করে জনগণের জন্য উন্মুক্ত করা এবং গোয়ালন্দ উপজেলার খননকৃত খালের পানি প্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন ও সরকারি জলাশয় জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের,উপজেলা কৃষক সমিতির সংগঠক মোঃ মজিবর রহমান, মোঃ হাবিবুর রহমান ও রতন কুমার সহ অন্যান্যকৃষকেরা। কৃষক সমিতির নেতারা বলেন, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই কৃষকের ন্যায্য অধিকার ও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
আরও খবর