মানবতার সেবায় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বামনডাঙ্গা ইউনিয়নে চলাচলে অক্ষম ও অসহায় মানুষের কষ্ট লাঘবের এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুছ আলী।
এ সময় হুইলচেয়ার সহায়তা লাভ করেন বামনডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল জলিল এবং ৮নং ওয়ার্ডের রাবেয়া বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।"
উক্ত মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন, উপজেলা বিএনপির সদস্য এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল, বামনডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বেলালসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় সচেতন মহল নেতৃবৃন্দের এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে