মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১২ রবিউল আওয়াল (২৬ আগস্ট) কটিয়াদী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা সাব্বির আহমদ রশিদ দা:বা: আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন সংসদ সদস্য কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া), আলহাজ তেফাজ্জল হোসেন খান দিলিপ সাবেক মেয়র কটিয়াদী পৌরসভা এবং সভাপতি কটিয়াদী উপজেলা বিএনপি এবং আরিফুর রহমান কাঞ্চন সাধারণ সম্পাদক কটিয়াদী উপজেলা বিএনপি।
আমন্ত্রিত ওলামায়ে মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর,আমির,খতমে নবুয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশ,আল্লামা আব্দুল মালেক খতিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা,আল্লামা সাজিদুর রহমান মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী,
আল্লামা শফিকুর রহমান জালালাবাদ শায়খুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া,কিশোরগঞ্জ, আল্লামা হিফজুর রহমান খান সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যুগ্ম সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ,মুফতি কেফায়েতুল্লাহ আল-আজহারী প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ,মাওলানা আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এবং মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ, কটিয়াদী উপজেলা শাখা
এছাড়াও দেশ বরেণ্য আলেম বর্গ ও স্থানীয় হেফাজতে ইসলামা বাংলাদেশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি কেফায়েতুল্লাহ আল-আজহারী বলেন ১২ রবিউল আওয়াল উপলক্ষ্যে ঈদে মিলাদুন নবী নামে কোন বিয়াদত সমাজে করতে দেওয়া হবে না।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন মুফতি বায়েজিদ সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, কটিয়াদী উপজেলা শাখা।
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে