বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির  (জাবিপ্রবিসাস) ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬’-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ আগস্ট (রবিবার) সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নিতে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) জাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়।


তফসিল ঘোষণার পর ২৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা আজ ২৪ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।


নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধাপগুলো নিচে তুলে ধরা হলো:

মনোনয়নপত্র জমা ও বৈধতা যাচাই: পূরণকৃত মনোনয়নপত্র ২৫ আগস্ট দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে। একই দিন বিকেল ৫টায় নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।


প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা: কোনো প্রার্থী চাইলে ২৭ আগস্ট দুপুর ১টার মধ্যে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ওই দিন বিকেল ৫টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


ভোট গ্রহণ ও ফলাফল আগামী ৩০ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান আতিকুর রহমান।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় (ফিশারিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষ) থেকে পরিচালিত হবে।

Tag
আরও খবর