নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার


নিজ সংগঠনের (শাখা ছাত্রদলের) দুই নেতাকে প্রকাশ্যে মারধর এবং আবাসিক হলের সিট দখলের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। 

একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মূলত জাবিপ্রবি শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল এবং নিজ দলের কর্মীদের ওপর শীর্ষ নেতার হামলার খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সংসদ। গত ২১ আগস্ট শাখা ছাত্রদলেরই দুই আহ্বায়ক সদস্য মো. আমান উল্লাহ এবং এস এম ইফতে খায়রুল নিজেদের জীবনের নিরাপত্তা ও সিট ফিরে পেতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ব্যাপকভাবে সমালোচিত হয়, যার ফলশ্রুতিতে এই বহিষ্কারাদেশ।


অভিযোগকারী ছাত্রদল নেতা ও বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. আমান উল্লাহ জানিয়েছিলেন, তাঁকে নিজের কক্ষে প্রবেশে বাধা দিয়ে তাঁর বরাদ্দকৃত সিট জোরপূর্বক দখল করে নেন শাকিল আহমেদ। অন্যদিকে, আরেক আহ্বায়ক সদস্য এস এম ইফতে খায়রুল অভিযোগ করেছিলেন, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগীয় খেলা চলাকালে শাকিল তাঁকে প্রকাশ্যে মারধর করেন এবং পরে হুমকি দেন।


এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ে গণস্বাক্ষর নেওয়ার অভিযোগও গণমাধ্যমে এসেছিল। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সে সময় এক ভুক্তভোগী দাবি করেছিলেন, চাকরির আশায় পরিবারের গরু বিক্রি করে তিনি শাকিলকে টাকা দিয়েছিলেন। এসব অভিযোগের কোনোটিরই চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই নিজ সংগঠনের নেতাদের ওপর হামলার ঘটনায় পদ হারালেন তিনি।


উল্লেখ্য, গত বছরের (২০২৫) ২২ ফেব্রুয়ারি জাবিপ্রবি শাখা ছাত্রদলের ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘ দেড় বছর পর সংগঠনের শীর্ষ এই নেতার বহিষ্কারের মধ্য দিয়ে জাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এল।

Tag
আরও খবর