বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

নিহত ফারুক

গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা




রাজবাড়ীর গোয়ালন্দে মো. ফারুক শেখ (৩৫) নামে এক যুবককে নিজ ঘরে ঢুকে গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর জামতলা ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ ওই এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দৌলতদিয়া যৌনপল্লীতে তার চায়ের দোকানে ছিলেন। শনিবার সকালে বাড়িতে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বিদ্যুৎ না থাকায় ঘরের দরজা খোলা ছিল। এ সময় কে বা কারা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও গলায় আঘাত করে পালিয়ে যায় বলে পরিবারের সদস্যদের ধারণা।

দুপুরের দিকে ফারুকের বড় ভাই ফরিদ শেখ তার জন্য খাবার নিয়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তিনি ফারুককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

নিহতের বড় ভাই ফরিদ শেখ বলেন, “দুপুর ২টার দিকে ফারুকের জন্য খাবার নিয়ে বাড়িতে এসে দেখি তার ঘর খোলা। কাছে গিয়ে দেখি সে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সবাইকে খবর দিই।”

পরিবারের সদস্যরা জানান, ফারুক একাধিকবার বিয়ে করেছিলেন। তবে বর্তমানে তার কোনো স্ত্রী ছিলেন না।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারুক শেখকে ঘরের ভেতর মৃত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।



আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ২৩ মিনিট আগে