জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪।

ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরিবেশবান্ধব কৃষি চর্চা ও জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামে লিপি দিদির বাড়িতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। প্রশিক্ষণে ঝিনাইগাতী উপজেলার ১৭টি এসআরজি দলের মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, ভার্মি কম্পোস্ট ইউনিট স্থাপন, ব্যবহার ও এর উপকারিতা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়া শামীম। সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। এ সময় গৌরীপুর ইউনিয়নের কৃষি সিএসপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব। পাশাপাশি বাড়িতে বা নিজস্ব উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কৃষিকাজে ব্যবহার এবং অতিরিক্ত উৎপাদিত সার বিক্রির মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী এসআরজি সদস্যরা নিজ নিজ এলাকায় ভার্মি কম্পোস্ট উদ্যোগ গ্রহণ এবং এর ব্যবহার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই কৃষি ও জীবিকায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর