ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বিএনপি ভয়ে পথ হারিয়ে এখন পদযাত্রা করে বেড়াচ্ছে: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-02-2023 12:01:45 pm

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন, এখানে একটা দল আছে। সারা বাংলাদেশে আছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করে। সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে। আন্দোলনে জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতাকর্মিরা আছে। তারা সাধারণ জনগণকে নামাতে পারেনি। কারণ শেখ হাসিনার উন্নয়ন অর্জন সারা দুনিয়ায় সমাদৃত। 


বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য। বেশি টাকায় আমদানি করে আমরা কম টাকায় বিক্রি করছি। জিনিস পত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনো দোষ নেই। আমরা মূল্য দিচ্ছি। দোষ বড় বড় শক্তি তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছে। কয়েক দিন আগে আইএমএফ বলেছে বাংলাদেশ ৩৫তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে ২ সপ্তাহের আমদানির ডলার নেই। পাকিস্তান তলানীতে নেমেছে। বাংলাদেশ শ্রীলংকা হবেনা। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলংকা সহ কয়েকটি রাষ্ট্রকে ঋণ দিয়েছে।   


দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, যারা কর্মিদের থেকে টাকা দিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের থেকে টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে। এই কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের দুর্নাম হয় এমন কাজ করবেননা। মানুষের মনের ভাষা,চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন। নির্বাচনে তার প্রমাণ পাবেন।  


সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে তাদের হারানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ, গণতন্ত্র,উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে কে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায় জনগণ।    


নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম শীপার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেতুমন্ত্রীর ভাগনে সিরাজীস সালেকিন রিমন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান প্রমুখ।     


এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মোশারেফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০৯জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি। 

আরও খবর