লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত দেশের ১৪ রুটে চলবে নারীদের জন্য‘পিংক বাস’ সার্ভিস ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঘুমের ব্যাঘাত ঘটায় পানি ভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে নবজাতক শিশুকে হত্যা সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর বেগমগঞ্জ দুর্বৃত্তদের গুলিতে ৫ জন গুরুতর আহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি

*টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।*

বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের কার্যক্রমে নিয়োজিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নিয়মিতভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুন (৩২)-কে গ্রেপ্তার করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১৮ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ মাদক মামলার আসামি মোহাম্মদ হারুনকে আটক করতে সক্ষম হয়।


গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ হারুন (৩২), পিতা: ছৈয়দ আহম্মদ, গ্রাম: বালুখালী, হোয়াইক্যং ইউপি, ০১নং ওয়ার্ড, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার এর বাসিন্দা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক জীবনযাপন করছিলেন।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং এর সাথে জড়িত অপরাধীরা সমাজের প্রকাশ্য শত্রু। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা সচেষ্ট রয়েছে।

Tag
আরও খবর