যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা

নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্টের কাপড় জব্দ করেছে থানা-পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব কাপড় জব্দ করা হয়।

​পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

​পুলিশের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এসব ভারতীয় কাপড় দেশে আনা হয়েছিল।

​এ বিষয়ে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর





6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫ ঘন্টা ৩৪ মিনিট আগে