ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নুর মোহাম্মদ (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।


শনিবার (১৫ আগষ্ট) বেলা ১১টার দিকে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 


নিহত নুর মোহাম্মদ পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিয়ারপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।



আহতরা হলেন‌‌—পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ বড়খাল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার সদর উপজেলার পূর্ব বাটিকামারী এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। তাঁদেরকে জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কী কারণে কারা ঘটনাটি ঘটিয়েছে, এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ মুখ খুলছেন না।জনপ্রতিনিধিদের দাবি, নিহত ও আহত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত। তবে নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যকাণ্ড ঘটনো হয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থল দুর্গম অঞ্চল হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। 



স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে নুর মোহাম্মদ, রফিকুল এবং জাহাঙ্গীর উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় তিনজন অপরিচিত ব্যক্তি ঘুরাঘুরি করে।


এসময় স্থানীয় জেলেরা তাদেরকে মাছ ধরার জাল চুরি করতে পারে মর্মে সন্দেহ করে। একপর্যায়ে তাদেরকে নৌকাটি পাড়ে ভিড়াতে বলে জেলেরা। কিন্তু এতে সাড়া না দিলে জেলেরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা দ্রুতগতিতে নৌকা চালিয়ে যেতে থাকে। চিনাডুলী ইউনিয়নের গুঠাইল পাইলিং ঘাট এলাকায় পৌঁছামাত্রই যমুনা নদীতে থাকা স্থানীয় জেলারাও তাদের পিছু নেয়। 


পরে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া নৌ-ঘাটের পশ্চিমপাড়ে টাকীমারী নামক যমুনা নদীর মধ্যবর্তী  চরে ওই তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা ও ধাওয়াকারী জেলেরা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে সেখান থেকে ওই নিহত নুর মোহাম্মদের মরদেহসহ আহতদের ইঞ্জিনচালিত নৌকাযোগে বরুল এলাকায় নিয়ে যান মারধরকারীরা। খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত নুর মোহাম্মদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে  মারধরে আহত রফিকুল এবং জাহাঙ্গীরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদেকে জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 


সরেজমিনে গেলে নাম প্রকাশ না করা শর্তে 

উলিয়া নৌ-ঘাট এলাকার এক ব্যবসায়ী জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি দূর থেকে দেখতে পান, একটি ইঞ্জিনচালিত নৌকায় থাকা কয়েকজন ব্যক্তিকে পেছন থেকে অপর আরেকটি নৌকায় থাকা লোকজন ধাওয়া করছে। টাকীমারী চরে দুইটি নৌকার লোকজনের হৈ-হুল্লোড় করতে শোনা যায়। কিছুক্ষণ পরে নৌকা দুইটি বরুল এলাকার দিকে ছেড়ে যায়। ধারণা করা যায়, সেখানেই মারধরে একজন নিহতসহ দুইজন আহত হয়েছে। 




বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) বরুল এলাকার সাধারণ সদস্য আবু বক্কর মণ্ডল বলেন, চোর সন্দেহে মারধর করে একব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। পরে আমি থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছি। তবে কারা মারপিটে অংশ নিয়েছে; তাদের চিনি না।



বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যমুনা নদীতে মাছ ধরা জাল চুরির সন্দেহে স্থানীয় জেলেদের মারপিটে একজন নিহতসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। 


কাদের মারপিটে নিহত ও আহতের ঘটনা ঘটেছে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা মারধর করেছে, তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত ও আহত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। 


নিহত নুর মোহাম্মদের স্ত্রীর বড় ভাই সুরুজ্জামাল  বলেন, আজ থেকে প্রায় ১৫ বছর আগে গ্রামের বাড়ি ছেড়ে গাজীপুরে সখিপুরে পরিবারসহ বসবাস করে আসছেন নুর মোহাম্মদ। সেখানে রিকসাচালিয়ে সংসারের ব্যয় করতেন তিনি। আজ দুপুরে নুর মোহাম্মদের নিহত হওয়ার খবর পেয়েছি। নুর মোহাম্মদ সখিপুর থেকে কবে এলাকায় এসেছে, সেটাও বলতে পারছি না। তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা-মোকদ্দমা নেই। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই হত্যকাণ্ড ঘটানো হয়েছে। 



ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীর মধ্যবর্তী এলাকায় স্থানীয়দের মারধরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। আহত অপর দুই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, যমুনা নদীতে স্থানীয় জেলেদের মাছ ধরার জাল চুরির সন্দেহে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল নৌ-থানা এলাকা হওয়ায় বিষয়টি নৌ-থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।



মরদেহ ময়নাতদন্তের দায়িত্বে থাকা বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। ঘটনাস্থল দুর্গম অঞ্চল হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। নিহত ও আহত ব্যক্তিদের নামে চুরিসহ কোনো ধরনের মামলা আছে কি না; তা জানার চেষ্টা চলছে।



আরও খবর