পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন
পলাশ উপজেলা প্রতিনিধি,নরসিংদী
নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামীসহ ৫ জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।
১৫ আগষ্ট ২০২৬ রোজ শনিবার সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নরসিংদীর পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সহ পুলিশের একদল চৌকস টিম
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩ টায় কক্সবাজার জেলার মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয়সহ মোট ৫ জনকে সিপিএসসি নরসিংদী, র্যাব-১১ এর সহায়তায় গ্রেপ্তার করেন ।
গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও জানান তিনি । গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হত্যা মামলার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয় (২৫),শাহ আলম ফকির (৩০),রিফাত ওরফে বাবু ফকির (২২),তুষার (২৫) ও মেহেদী (২০) সব আসামীর বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে।
উল্লেখ, গত ( ২ আগস্ট) রাত অনুমান পৌনে দুইটার দিকে পলাশের ডাঙ্গা ইউনিয়নে হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামী সাফাদি মির্জা বিজয় সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গী জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ,আমজাদ,কাউছার, মামুন,আকাশ, রুবেল ও ইমরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করে। এতে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন ও অন্যান্যরা গুরুতর আহত হয়।
পরে আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে (পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাসুম মারা যায়। এ ঘটনায় পলাশ থানায় নিহত মাসুমের শ্যালক হাসান মহসিন বাদী হয়ে (গত ৪ আগস্ট) ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে