বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার


নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া একটি মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক পেশাদার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাজ্জাদ মিয়া (২৯)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইগড় (ছাফিন মাস্টারের বাড়ি) এলাকার মো. হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের গজারিয়া থানাধীন আনারপুর (মেম্বার বাড়ি) এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ২৫ জুলাই ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকানসংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে একটি মিনি ট্রাক চুরি হয়। এ সময় ট্রাকের ভেতরে থাকা ৩৬০টি গ্যাসের খালি বোতলও নিয়ে যায় চোরের দল।

এ ঘটনায় মিনি ট্রাকের মালিক মরিয়ম বেগম বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য ও হেফাজত থেকে চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মিনি ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৮৩৮৬। গত ১০ আগস্ট বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকার শুকতারা গাড়ি পার্কিং অ্যান্ড গাড়ি ওয়াশে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকামূলে গাড়িটি জব্দ করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


Tag
আরও খবর