নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

‘৩৬ জুলাই শুধু গণঅভ্যুত্থান দিবস নয়, এটি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন দিবস’— কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও বিজয় র‍্যালিতে এমন মন্তব্য করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে ডিএম একাডেমি ফুটবল মাঠ থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে গোলাম রসুল রাজা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে আন্দোলন সফল হওয়ার পর একটি বিশেষ রাজনৈতিক দল এককভাবে এর কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

​সমাবেশে উপস্থিত বিএনপি নেতারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাওয়াই বিএনপির মূল অঙ্গীকার। গণঅভ্যুত্থানের এই আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

​পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেলের সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি বজলুর রশিদ, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

​সমাবেশে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর