নাগেশ্বরী উপজেলা সদর এলাকায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও নিবন্ধন যাচাইয়ে যৌথ তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে বৈ বৈধ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৩টি স্বনামধন্য হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ‘বগুড়া দই ঘর’-এ অভিযান চালিয়ে মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং গ্রিল তৈরিতে ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বৈধ নিবন্ধন সনদ ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্সসংক্রান্ত অনিয়মের দায়ে ৮ হাজার টাকা এবং ‘এশিয়া সুইট অ্যান্ড রেস্টুরেন্ট’-এর রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসনপত্র নোংরা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে লাইসেন্সহীনতার জন্য ‘বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪’ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পৃথকভাবে এসব অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে, খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখতে ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ফেরাতে প্রশাসনের এমন সময়োপযোগী ও আইনি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে