মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: শেভেনিং মাস্টার্স স্কলারশিপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 07:45:01 am

যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এই স্কলারশিপ যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রি-প্রত্যাশীদের দেওয়া হয়ে থাকে। যুক্তরাজ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শেভেনিং স্কলারশিপ আবেদন গ্রহণ করা শুরু করেছে।


এ স্কলারশিপের অফিশিয়াল নাম শেভেনিং মাস্টার্স স্কলারশিপ, যা ১৯৮৩ সাল থেকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে। প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এই স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। বিশ্বের ১৪৪টি দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।


পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এমন যোগ্যতাসম্পন্ন তরুণদের বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ করে দেয় শেভেনিং বৃত্তি। এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায়। এই বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়ন করতে পারবেন। বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, নেতৃত্বদানের অভিজ্ঞতা, নিজের দেশ ও সমাজের ওপর ইতিবাচক প্রভাবের দিকে বেশ গুরুত্ব দেওয়া হয়


আবেদনের যোগ্যতা


আবেদনকারীকে শেভেনিং স্কলারশিপের আওতাভুক্ত দেশের নাগরিক হতে হবে।

বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

নিজ দেশে স্নাতক ডিগ্রি-সম্পন্ন হতে হবে।

অন্তত দুই বছর (২ হাজার ৮০০ ঘণ্টা) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যাঁরা স্কলারশিপ পাবেন, তাঁদের ২০২৩ সালের ১৩ জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্যের তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোর্সের জন্য আবেদন করতে হবে।

ব্রিটিশ বা দৈত ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না।

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আগে সেখানে পড়াশোনা করলে আবেদন করা যাবে না।

সুযোগ-সুবিধা


শেভেনিং স্কলারশিপ একটি ফুল ফান্ডেড স্কলারশিপ।

বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি।

মাসিক বৃত্তি।

দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার ভ্রমণ ব্যয়।

যুক্তরাজ্যে পৌঁছানোর পর ভাতা।

ভিসা আবেদনের ফি।

যুক্তরাজ্যে শেভেনিংয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভ্রমণ ভাতা।

প্রয়োজনীয় কাগজপত্র


প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ রেফারেন্স লেটার।

ইংরেজি ভাষায় দুটি রেফারেন্স লেটার বা সুপারিশপত্র।

পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র।

সর্বশেষ পড়া বিশ্ববিদ্যালয়ের সনদ।

যুক্তরাজ্যের অন্তত একটি বিশ্ববিদ্যালয় থেকে শর্তহীন অফার লেটার অনলাইনে সাবমিট করতে হবে।

আবেদনের নিয়ম


যুক্তরাজ্য সরকারের শেভেনিং বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভর্তির ‘অফার লেটার’ সংযুক্ত করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচনের পর মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে।

এই ওয়েবসাইটেে দেখুন :

আবেদনের শেষ সময়: ১ নভেম্বর, ২০২২

Tag
আরও খবর