মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ছয় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বিবিএ ও সিএসই ফ্যাকাল্টির ক্লাসরুমের সংকট অবসান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট কাটিয়ে উঠতে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন ছয় তলা একাডেমিক ভবন। এই ভবনের মাধ্যমে ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট দূর হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের "অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। ফিতা কেটে ও স্মারক ফলক উন্মোচনের মধ্য দিয়ে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভবনটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একটি ভবন কেবল ইট-পাথরের কাঠামো নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন, গবেষকের চিন্তা ও একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিপ্রস্তর। তিনি বলেন, "আজ যে ভবনের দ্বার উন্মোচিত হলো, এটি আগামী দিনের জ্ঞানচর্চা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।" আধুনিক অবকাঠামো ছাড়া বিশ্বমানের শিক্ষার্থী গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কেবল অবকাঠামোগত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণাঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের ভবিষ্যৎ। তার ভাষায়, পবিপ্রবিকে দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।


একাডেমিক ভবন উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব আয়োজিত 'বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬' উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। এ সময় তিনি বলেন, একটি সবুজ ক্যাম্পাস মানেই সুস্থ, সচেতন ও দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের প্রতীক এবং একটি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার বীজ রোপণ করে।


উদ্বোধন অনুষ্ঠান শেষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের উদ্যোগে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রফেসর ড. মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত দুই কর্মকর্তাকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

আরও খবর