২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার।

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত চক্রের দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। "এলিট ফোর্স" হিসেবে র‌্যাব তার সূচনা থেকেই অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ও পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে আসছে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, কক্সবাজার জেলার রামু থানাধীন ০৯নং খুনিয়াপালং ইউনিয়নের ০১নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রাম এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে।


উক্ত সংবাদের সত্যতা যাচাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে সিপিএসসি, র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল আজ ২৯ জুলাই ২০২৬ খ্রিঃ ভোর ০৬:৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় এক বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার জনৈক মোঃ শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশের পুকুর সংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দেশীয় তৈরি একনলা বন্দুক ০৩টি এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্র (দা) ০৩টি কাঠের হাতলযুক্ত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো সরঞ্জামসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারীদের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার ও অব্যাহত থাকবে।


Tag
আরও খবর