ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-07-2026 09:08:59 pm

স্থানীয়দের নির্বাচন বর্জনের ডাকের মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাওয়ালাকোট এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নিহতদের মধ্যে জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও রয়েছেন।


গত ৫ জুন পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ৮০ জন পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে এনডিটিভি দাবি করেছে, রাজপথে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। 


গত সোমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তাকর্মী পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে স্নাইপার।


স্থানীয়রা দাবি করেছেন, চরম বলপ্রয়োগের পাশাপাশি প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। কিছু এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ।


পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে ৪৫টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ (টেকনোক্র্যাট) ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত।

আরও খবর