মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 07:39:38 am

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ার সুযোগ দিচ্ছে ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড। যেসব শিক্ষার্থী ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে উচ্চমাধ্যমিক শেষ করেছেন, তাঁরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।


যেসব শিক্ষার্থী নিজ দেশ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে স্নাতক করতে ইচ্ছুক এবং যাঁদের একাডেমিক ফলাফল ভালো, নেতৃত্বদানের দক্ষতা রয়েছে, অন্যান্য শিক্ষার্থী ও সম্প্রদায় পরিষেবায় জড়িত, সেই সব শিক্ষার্থীকে ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড স্কলারশিপের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়। 


সুযোগ-সুবিধা

ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমরো অ্যাওয়ার্ড প্রয়োজন অনুযায়ী স্কলারশিপ দিয়ে থাকে। যেমন স্নাতকে অধ্যয়নরত অবস্থায় টিউশন ফি এবং প্রতিদিনের খরচ মিলিয়ে একটি ভালো মানের অর্থ দেয়। সে ক্ষেত্রে অবশ্যই নিজের ও পরিবারের প্রতিবছর যে আর্থিক আয়ের সনদ এবং পারিবারিক একটি বিনিয়োগপত্রের মাধ্যমে নির্ধারণ করে দিতে হবে। নিজের এবং পরিবারের দ্বারা প্রদত্ত আর্থিক তথ্যের ওপর ভিত্তি করে আপনাকে কত শতাংশ স্কলারশিপ দেওয়া হবে, তা নির্ধারণ করা হয়। 

এই স্কলারশিপ একজন শিক্ষার্থী স্নাতক অধ্যয়নের অতিরিক্ত তিন বছর পর্যন্ত বা ডিগ্রি সমাপ্তির তিন বছর পর্যন্ত নবায়ন করতে পারবেন। তবে অবশ্যই অনুষদে সন্তোষজনক একাডেমিক অবস্থান অর্জন করতে হবে, আর্থিক প্রয়োজন প্রদর্শন করতে হবে এবং আপনার কানাডিয়ান স্টাডি পারমিট (স্টুডেন্ট ভিসা) চালু থাকতে হবে। 


আবেদনের যোগ্যতা


আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং কানাডিয়ান স্টাডি পারমিটে কানাডায় অধ্যয়নে আগ্রহী হতে হবে।

স্বীকৃত উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পাস হতে হবে।

যে শিক্ষাবর্ষে আবেদন করতে ইচ্ছুক, তার দুই বছর আগে উচ্চমাধ্যমিক শেষ দেখাতে হবে এবং তা জুন মাসের আগে হতে হবে। উদাহরণস্বরূপ, ২০২৩-এর আবেদনকারীদের অবশ্যই জুন ২০২১-এর আগে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

প্রথম স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হবে।

উচ্চতর একাডেমিক কৃতিত্ব প্রদর্শন করতে হবে।

আর্থিক প্রয়োজনের একটি স্তর (বিনিয়োগপত্র) প্রদর্শন করতে হবে। না হলে ইউবিসি ডিগ্রি অর্জনে বাধা আসবে।

ইউবিসির ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদনের নির্দেশনা

২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন এখন বন্ধ রয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদনের জন্য এটি শিগগিরই খুলে দেওয়া হবে।


আন্তর্জাতিক স্কলার প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্কুল/কলেজ দ্বারা মনোনীত হতে হবে এবং স্কুল/কলেজের একজন শিক্ষক থেকে একটি রেফারেন্সপত্র জমা দিতে হবে। ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ডের জন্য আবেদন জমা দিতে হবে এবং ১৫ নভেম্বরের মধ্যে ইউবিসিতে ভর্তির জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। এর সঙ্গে অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে UBC ইংরেজি ভাষায় ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।


অনলাইন আবেদন ফরম পেতে ভিজিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট


আবেদনর শেষ সময়: ১৫ নভেম্বর, ২০২২

Tag
আরও খবর