শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম



যত্রতত্র রাজনৈতিক বিবেচনায় ‘দোকান খোলার মতো’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত বাজেট এবং অবকাঠামো না থাকলে একটি বিশ্ববিদ্যালয় আর কিন্ডারগার্টেন বা হাইস্কুলের মধ্যে কোনো পার্থক্য থাকে না।


বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জামতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রায়’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তি এই সমাবেশের আয়োজন করে।


বক্তব্যে তিনি বর্তমান শিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্য, ক্যাম্পাসের অবকাঠামোগত সংকট এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করেন।


ময়মনসিংহ বিভাগের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও জাবিপ্রবির আবাসন ও অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরেন সারজিস আলম। তিনি বলেন, "প্রায় ১৭০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি হল, যেখানে সব মিলিয়ে ৩৫০ জনেরও থাকার ব্যবস্থা নেই। বাকিদের মেসে থাকতে হয়। যে ক্যাম্পাস বিকেল ৫টার পর ধূ ধূ মরুভূমিতে পরিণত হয়, সেটি কোনোদিন বিশ্ববিদ্যালয় হতে পারে না।"


বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "নতুন করে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানানোর এক অসুস্থ প্রতিযোগিতা দেখছি আমরা। ১০০টি বিশ্ববিদ্যালয় বানালাম, অথচ পৃথিবীর সেরা ১০০-এর তালিকায় একটিও নেই—এমন বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে? বছরে ৫০ কোটি টাকা বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ কিন্ডারগার্টেন বা কলেজের পর্যায়ে রাখা যায়। কলেজ বানানোর পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়াটা হাজার হাজার শিক্ষার্থীর সাথে স্রেফ প্রতারণা।"


নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর জবাবদিহির ওপর জোর দেন সারজিস আলম। তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় আছে বলে তাদের বা ছাত্রদলের যৌক্তিক সমালোচনা করা যাবে না, এমন মনস্তত্ত্ব থাকলে বাংলাদেশ ঠিক হবে না। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার স্পর্ধা থাকতে হবে, তা নিজের দলের হলেও। নাহলে অন্য নামে, অন্য ফরম্যাটে আবারও স্বৈরাচার তৈরি হবে। কেউ লিমিট ক্রস করতে চাইলে, দেশের মেধাবী তরুণ প্রজন্মকে তার লাগাম টেনে ধরতে হবে।"


শুধু একাডেমিক পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্যাম্পাসকেন্দ্রিক সুস্থ আড্ডা, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের মুক্ত সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন সারজিস।


সমাবেশে জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, এনসিপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য নাহিদা বুসরা। এতে সঞ্চালনায় করেন জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিফুল ইসলাম শরীফের।


অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রশক্তির সদস্যসচিব মামুনুর রশীদ, মুখ্য সংগঠক মনির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান এবং যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সজীব ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর