শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ

শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা এস এম নূর-মোহাম্মদ। পেশাগত দক্ষতা, সততা ও সফল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


এস এম নূর-মোহাম্মদ এর আগে জামালপুর সদর থানায় ওসি (অপারেশন) এবং পরে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব, দক্ষ তদন্ত কার্যক্রম এবং আইন প্রয়োগে সাফল্যের জন্য তিনি জেলা কল্যাণ সভা ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে একাধিকবার ‘শ্রেষ্ঠ ওসি (তদন্ত)’ সম্মাননায় ভূষিত হন।


সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ, দায়িত্বশীল ও নীতিবান কর্মকর্তা হিসেবে পরিচিত। অপরাধ দমন, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দৃঢ় অবস্থান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে সাধারণ ও অসহায় মানুষের প্রতি মানবিক আচরণ এবং দ্রুত সেবা প্রদানকে তিনি দায়িত্ব পালনের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন।


নতুন কর্মস্থলে যোগ দিয়ে এস এম নূর-মোহাম্মদ বলেন, ঝিনাইগাতী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের দোরগোড়ায় সহজ, মানসম্মত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্য অর্জনে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


এদিকে, ঝিনাইগাতী থানার নতুন ওসি হিসেবে তাঁর যোগদানকে স্বাগত জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে এবং জনগণ আধুনিক, কার্যকর ও মানবিক পুলিশি সেবা লাভ করবে।

Tag
আরও খবর