শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে দল থেকে অব্যাহতির প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। ​ এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক পদক্ষেপের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই অব্যাহতির এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন। ​ এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পদ পুনর্বহালের দাবিতে শনিবার সকালে শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও যানবাহন চালকেরা। ​ বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলীয়ভাবে কোনো নিরপেক্ষ ও সঠিক তদন্ত না চালিয়েই অন্যায্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহিদুল ইসলামের পদ স্থগিত করা হয়েছে। অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। ​পরবর্তীতে যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার আশ্বাসে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
আরও খবর