বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-07-2026 09:22:04 pm

কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি



কিশোরগঞ্জের কুলিয়ারচরে পারিবারিক বিরোধে ভেঙে যাওয়ার উপক্রম হওয়া একটি সংসারে মানবিক হস্তক্ষেপের মাধ্যমে শান্তি ফিরিয়ে এনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। তাঁর আন্তরিক উদ্যোগ ও সময়োপযোগী পদক্ষেপে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও শান্তির পথে স্বামী-স্ত্রী। প্রশাসনের এমন মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

জানা গেছে, কুলিয়ারচর পৌরশহরের নয়াগাঁও বেপারিপাড়া মহল্লার বাসিন্দা সানাউল্লাহ মিয়ার স্ত্রী জুলেখা আক্তার পারিবারিক বিরোধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। পরে তিনি ধৈর্যসহকারে স্বামী-স্ত্রীর বক্তব্য শোনেন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধের কারণ বোঝার চেষ্টা করেন।

আলোচনা শেষে পারিবারিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরে তিনি এই দম্পতিকে নতুন করে সংসার শুরু করার বিষয়ে উৎসাহিত করেন। ইউএনওর আন্তরিক প্রচেষ্টায় স্বামী-স্ত্রী উভয়েই অতীতের ভুল বোঝাবুঝি ভুলে পুনরায় একসঙ্গে বসবাসের অঙ্গীকার করেন।

এ সময় তাঁদের নতুন জীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার পুনর্মিলিত দম্পতিকে একটি উপহার দেন। তাঁর এ উদ্যোগে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করেনি, বরং পারিবারিক বন্ধন রক্ষায় সমাজের জন্য একটি ইতিবাচক বার্তাও দিয়েছে। অনেক পারিবারিক সংকট পারস্পরিক আলোচনা, ধৈর্য ও সহমর্মিতার মাধ্যমে সমাধান করা সম্ভব- এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলী হায়দারসহ বেপারিপাড়া মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকারের এমন উদ্যোগকে স্থানীয়রা মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের সামাজিক ও পারিবারিক সংকটেও মানবিকভাবে পাশে দাঁড়ানো প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Tag
আরও খবর